WooCommerce ফেক অর্ডার আর COD ফ্রড — পাঠানোর আগেই ধরুন
WooCommerce স্টোরে ভুয়া নাম-নম্বরে অর্ডার, মজা করে দেওয়া COD, বারবার রিটার্ন করা কাস্টমার — এগুলোতে ডেলিভারি খরচ আর পণ্যের ঝুঁকি দুটোই যায়। OMSNex প্রতিটি অর্ডারে কাস্টমারের কুরিয়ার ফ্রড হিস্ট্রি দেখিয়ে দেয়, যাতে ঝুঁকিপূর্ণ অর্ডার পার্সেল হওয়ার আগেই আটকানো যায়।
ফেক অর্ডার কেন WooCommerce ব্যবসার সবচেয়ে বড় খরচ
বাংলাদেশে বেশিরভাগ WooCommerce বিক্রি হয় ক্যাশ অন ডেলিভারিতে। এর মানে কাস্টমার অর্ডার করার সময় কোনো টাকা দেয় না — পুরো ঝুঁকি সেলারের। একটা ফেক বা মজার অর্ডারে যায় ডেলিভারি চার্জ, রিটার্ন চার্জ, প্যাকেজিং, আর স্টাফের সময়। মাসে ১৫–২০% রিটার্ন মানে সরাসরি লাভ কমে যাওয়া।
সমস্যাটা অর্ডার আসার পর সমাধান করা কঠিন। তাই OMSNex ঝুঁকিটা দেখায় ঠিক যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় — অর্ডার কনফার্ম করার স্ক্রিনে।
কীভাবে কাজ করে
- WooCommerce REST API key দিয়ে স্টোর যুক্ত করুন — নতুন অর্ডার নিজে থেকে OMSNex-এ আসে।
- প্রতিটি অর্ডারের পাশে কাস্টমারের ফোন নম্বরের কুরিয়ার হিস্ট্রি: মোট পার্সেল, ডেলিভারড, রিটার্নড, সাকসেস রেট।
- সব কুরিয়ারের ডেটা এক জায়গায় — সাথে অন্য মার্চেন্টদের দেওয়া ফ্রড রিপোর্ট।
- ঝুঁকি বেশি হলে অর্ডার হোল্ডে রাখুন, অ্যাডভান্স চান, বা বাতিল করুন — পার্সেল হওয়ার আগেই।
- ভালো রেকর্ডের কাস্টমার হলে এক ক্লিকে কনফার্ম করে কুরিয়ারে পাঠান।
শুধু ফেক অর্ডার নয় — পুরো ঝুঁকি ঢাকা
কুরিয়ার ফ্রড চেক
ফোন নম্বরভিত্তিক সব-কুরিয়ার সাকসেস/রিটার্ন রেকর্ড ও মার্চেন্ট ফ্রড রিপোর্ট।
অসম্পূর্ণ অর্ডার ক্যাপচার
চেকআউট শুরু করে ফেলে যাওয়া অর্ডার আলাদা তালিকায় — ফলো-আপ করে সেল রিকভার করুন।
রিপিট ব্লকার
একই নম্বর থেকে বারবার ফেক/অসম্পূর্ণ অর্ডার এলে চেকআউটেই ব্লক।
অর্ডার ডিডুপ
একই কাস্টমারের ডাবল অর্ডার শনাক্ত, যাতে দুবার পার্সেল না যায়।
কনফার্মেশন কল ওয়ার্কফ্লো
ঝুঁকিপূর্ণ অর্ডারে কল-করে-কনফার্ম স্ট্যাটাস, স্টাফের জন্য গোছানো তালিকা।
এক জায়গায় কুরিয়ার বুকিং
কনফার্মের পর Steadfast, Pathao সহ সব কুরিয়ারে সরাসরি বুকিং।
WooCommerce প্লাগইন + CRM — একসাথে
OMSNex-এর ওয়ার্ডপ্রেস প্লাগইন চেকআউটে অসম্পূর্ণ অর্ডার ধরা আর রিপিট ব্লকার সামলায়, আর অর্ডার সিংক হয় CRM-এর WooCommerce Integration দিয়ে (REST API key)। ফলে স্টোরে প্লাগইন হালকা থাকে, আর অর্ডার যাচাই-বাছাই-কুরিয়ারের পুরো কাজ হয় OMSNex ড্যাশবোর্ডে।
সাধারণ প্রশ্ন
যেকোনো প্রশ্নে সরাসরি কথা বলুন
OMSNex নিয়ে যেকোনো প্রশ্ন, ডেমো বা সাপোর্ট দরকার হলে সরাসরি আমাদের WhatsApp নম্বরে মেসেজ করুন — যেকোনো ইউজার বা কাস্টমার সহজেই যোগাযোগ করতে পারবেন, আমরা দ্রুত সেবা দিয়ে থাকি।
ফেক অর্ডারে টাকা নষ্ট বন্ধ করুন
WooCommerce স্টোর যুক্ত করুন, প্রতিটি অর্ডারের ঝুঁকি দেখে সিদ্ধান্ত নিন।

