WooCommerce-এ ফেক অর্ডার কীভাবে কমাবেন

OMSNex টিম · ৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে WooCommerce স্টোরের বেশিরভাগ বিক্রি ক্যাশ অন ডেলিভারিতে। কাস্টমার অর্ডারের সময় কোনো টাকা দেয় না, তাই একটা ভুয়া বা মজার অর্ডারের পুরো খরচ — ডেলিভারি চার্জ, রিটার্ন চার্জ, প্যাকেজিং, স্টাফের সময় — সেলারের ঘাড়ে পড়ে। রিটার্ন রেট ১৫–২৫% হলে সেটা সরাসরি লাভ খেয়ে ফেলে।

ফেক অর্ডার পুরোপুরি বন্ধ করা যায় না, কিন্তু কয়েকটা ধাপে অনেকটা কমানো যায়।

১. অর্ডারকে "কনফার্ম" হওয়ার আগে পার্সেল বানাবেন না

WooCommerce-এ অর্ডার এলেই সেটা কুরিয়ারে দেওয়া সবচেয়ে বড় ভুল। প্রতিটি নতুন অর্ডার আগে একটা যাচাই ধাপে যাক — ফোনে কনফার্ম, অথবা অন্তত ঝুঁকি চেক। কনফার্ম হলে তবেই কুরিয়ার বুকিং।

২. প্রতিটি অর্ডারে কুরিয়ার হিস্ট্রি দেখুন

কাস্টমারের ফোন নম্বর দিয়ে আগের ডেলিভারি রেকর্ড দেখা যায় — মোট কত পার্সেল, কতটা ডেলিভারড, কতটা রিটার্নড, সাকসেস রেট কত। সব কুরিয়ারের ডেটা একসাথে দেখলে ছবিটা পরিষ্কার হয়। যে নম্বরের সাকসেস রেট ৪০%-এর নিচে বা যার নামে ফ্রড রিপোর্ট আছে, সেটা ঝুঁকিপূর্ণ।

টিপ: ঝুঁকিপূর্ণ মানেই বাতিল নয়। এমন অর্ডারে আংশিক অ্যাডভান্স (যেমন ডেলিভারি চার্জ বিকাশে) চাইলে ভালো কাস্টমার ঠিকই দেয়, শুধু ভুয়া অর্ডারগুলো ঝরে যায়।

৩. একই নম্বরের বারবার অর্ডার ব্লক করুন

যে নম্বর থেকে আগে পার্সেল ফেরত গেছে বা বারবার অসম্পূর্ণ অর্ডার এসেছে, সেই নম্বর চেকআউটেই ব্লক করা যায়। এতে একই ব্যক্তি নতুন করে ঝামেলা করতে পারে না।

৪. অসম্পূর্ণ অর্ডার আলাদা করে ফলো-আপ করুন

চেকআউট শুরু করে ফোন নম্বর দিয়ে ফেলে যাওয়া অর্ডারগুলো আসল লিড। এগুলো আলাদা তালিকায় রাখলে ফোন করে সেল রিকভার করা যায় — আবার এখান থেকেই বোঝা যায় কোন নম্বর বারবার শুধু "টায়ার-কিক" করছে।

৫. ডাবল অর্ডার শনাক্ত করুন

একই কাস্টমার অল্প সময়ে দুবার অর্ডার করলে সেটা প্রায়ই ভুল। সিস্টেম ডুপ্লিকেট ধরে দিলে দুটো পার্সেল যাওয়া আটকানো যায়।

৬. রিটার্নের কারণ ট্র্যাক করুন

কোন পণ্যে, কোন এলাকায়, কোন কুরিয়ারে রিটার্ন বেশি — এটা রেকর্ড করলে প্যাটার্ন বেরিয়ে আসে। কখনও সমস্যা ফেক অর্ডার নয়, বরং পণ্যের ছবি বা ডেলিভারি টাইম।

OMSNex এই ধাপগুলো WooCommerce স্টোরের সাথে যুক্ত করে দেয় — REST API key দিয়ে অর্ডার সিংক, প্রতিটি অর্ডারে কুরিয়ার ফ্রড চেক, অসম্পূর্ণ অর্ডার ক্যাপচার আর রিপিট ব্লকার। WooCommerce ফেক অর্ডার প্রতিরোধ পেজ দেখুন অথবা ৭ দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন