
সর্বশেষ আপডেট: 28 August 2026
এই নীতিতে OMSNex subscription-এর trial, cancellation এবং refund কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করা হয়েছে।
প্রতিটি নতুন workspace ৭ দিনের ফ্রি ট্রায়াল পায়। ট্রায়ালের জন্য কোনো কার্ড বা অগ্রিম পেমেন্ট লাগে না এবং ট্রায়াল চলাকালীন কোনো টাকা কাটা হয় না। ট্রায়াল শেষে আপনি নিজে subscribe না করলে কোনো charge হবে না।
এখন paid plan-এর billing চালু হচ্ছে। চালু হওয়ার পর subscription মাসিক ভিত্তিতে নেওয়া যাবে এবং প্রতিটি নতুন billing cycle শুরুর আগেই charge হবে। কোন plan কত দামে, কীভাবে পেমেন্ট করবেন এবং renewal — সবকিছু আপনার account dashboard-এ পরিষ্কারভাবে দেখানো হবে।
আপনি যেকোনো সময় subscription cancel করতে পারবেন — account dashboard থেকে অথবা Contact form-এ জানিয়ে। Cancel করলে চলমান billing cycle-এর বাকি সময় পর্যন্ত আপনার plan সচল থাকে এবং তারপর আর renew হয় না। Cancellation-এর জন্য কোনো fee নেই।
Billing ব্যবস্থা চালু ও পরিণত হওয়ার সাথে এই নীতি update হতে পারে। পরিবর্তন হলে উপরের updated date বদলানো হবে; বড় পরিবর্তন হলে account-এ জানানো হবে।
Refund বা cancellation নিয়ে প্রশ্ন থাকলে Contact page ব্যবহার করুন।